০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    ছেলে-বৌমার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন

    • Reporter Name
    • Update Time : ০২:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
    • ২৪৩ Time View

    অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাস ধরেই নানা চর্চা। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আলাদাভাবে উপস্থিত হওয়ায় আরও শুরু হয় আলোচনা। যদিও এ নিয়ে কুলুপ এঁটে ছিলেন পুরো বচ্চন পরিবার। এসবের মধ্যেই নিজের ব্লগে গুঞ্জন নিয়ে লিখলেন অমিতাভ বচ্চন।

    ব্লগে বিগ-বি স্পষ্টভাবে ‘অনুমান’ বা গুঞ্জন সম্পর্কে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়াতে চলা অভিষেক-ঐশ্বরিয়ার আলাদা হওয়ার গুঞ্জনের মধ্যে এমন পোস্ট, তা অনুমান করা যেতেই পারে। পোস্টে এই অভিনেতা অসত্য তথ্য মানুষের ওপর কীভাবে নেতিবাচক প্রভাব ফেলে তা নিয়ে লিখেছেন।
    প্রবীণ এই অভিনেতা লিখেছেন, ‘গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। যাচাইয়ের প্রয়োজন হয় তাদের, যারা নিজেদের ব্যবসা ও পেশার বাণিজ্যিক দিক নিশ্চিত করতে চায়। আমি তাদের পেশায় থাকার ইচ্ছাকে চ্যালেঞ্জ করব না এবং আমি সমাজে তাদের সেবা করার প্রচেষ্টাকে প্রশংসা করব।’
    তিনি বলেন, ‘আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না। কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ক্ষেত্র ও এর গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব একান্ত আমারই। তবে এটুকুই বলতে চাই তথ্যপ্রমাণ ছাড়া এভাবে কিছু গুজব ছড়িয়ে দেওয়া উচিত নয়। আমি আবারও বলব, কথা না শুনেই, যাচাই না করেই যা ইচ্ছে তাই লিখে দেওয়া হচ্ছে।’

    এদিকে, গত বুধবার রাতে ঐশ্বরিয়া তার মেয়ে আরাধ্য বচ্চনের ১৩তম জন্মদিনের অনুষ্ঠানের কিছু আনন্দময় ছবি শেয়ার করেছেন। তবে ছবিগুলোতে অভিষেক বচ্চনের অনুপস্থিতি আবারও ইন্টারনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে, ঐশ্বরিয়ার এক পারিবারিক অনুষ্ঠানেও অভিষেক বচ্চনের অনুপস্থিত দেখা গিয়েছিল। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, ঐশ্বরিয়া তার মায়ের সঙ্গে আলাদা বসবাস করছেন।

    এদিকে আবার অভিষেকের সঙ্গে নাম জুড়েছে নিমরত কৌরের। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিংয়ের সময় একে-অপরের কাছে আসেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তির কারণেই না-কি তাদের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে। অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন। ২০১১ সালের নভেম্বরে এই তারকা দম্পতির কোলজুড়ে আসে একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন।

    ×
    16 December 2025 03:45

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    ছেলে-বৌমার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন

    Update Time : ০২:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪