১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোবাইদার নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৩৮ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে দলটি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও ‘গাড়িসহ পুলিশি নিরাপত্তা’ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে (পরে দল থেকে ৫ মে বলা হয়েছে) দেশে ফিরবেন। জোবাইদা রহমান তার সফর সঙ্গী হিসেবে দেশে আসবেন। জোবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়, জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

চিঠিতে সই রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের। আবদুস সাত্তার চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, উনার (জোবাইদা রহমান) নিরাপত্তা নিশ্চিত করতে এ চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- সশস্ত্র ‘গানম্যান’, গাড়িসহ ‘পুলিশ প্রটেকশন’, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

চিকিৎসা নিতে লন্ডনে যাওয়া খালেদা জিয়া আগামী ৫ মে সকালে দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

×
11 March 2026 11:36

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

জোবাইদার নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

Update Time : ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫