০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না: রহমাতুল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ২২০ Time View

ধর্মের নামে কোনো ভেদাভেদ চান না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়নের সমরাজি মন্দিরে গিয়ে এ কথা বলেন তিনি। রহমাতুল্লাহ বলেন, দেশে যে যার ধর্ম পালন করবে। কোনো বৈষম্য কিংবা ভেদাভেদ নেই। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না। বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই কাজ করে যাচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বিএনপি। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু পরিবারদের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছিল বিএনপির কর্মীরা। বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে- যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এছাড়া ওইসব ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত বলেও প্রাথমিক তদন্তে সত্যতা মিলেছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, কোনো বিশেষ ধর্মের লোকেরা কোনো বিশেষ দলের হতে পারে না। তারা ভোটের অধিকার পেলে তাদের পছন্দমতো ভোট প্রদান করবেন। আগামী দিনে সকল ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবেন।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মৃধা, মন্দির কমিটির মনরঞ্জন শীল, ডা. ধীরেন প্রমুখ নেতৃবৃন্দ।

×
11 March 2026 08:52

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

ধর্মের নামে কোনো ভেদাভেদ চাই না: রহমাতুল্লাহ

Update Time : ০৬:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫