০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ১৮২ Time View

লালমনিরহাটের পাটগ্রাম থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা চলতি এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলো- পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে রিমন হোসেন (১৬) ও বগুড়া জেলার শেরপুর থানার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম জবেদ (২০)। তারা সম্পর্কে মামা-ভাগিনা। বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় রিমন ও সাজেদুল। এ সময় তারা মোবাইল ফোনে নিজেদের ছবি তুলছিল। সেখানে থেকে তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যান দেশটির কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধবলসুতি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানান। কিন্তু তারা তাৎক্ষণিক সাড়া না দেওয়ায় তাদের ফিরিয়ে আনা যায়নি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির ধবলসুতি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করা হবে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার কথা জানিয়েছে।

×
11 March 2026 08:50

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Update Time : ০৫:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫