০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর

  • Reporter Name
  • Update Time : ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৬২ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ ও পিজিআর। মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে সংস্থা দুটির সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যগণ হাসপাতালে এসে ডিউটি শুরু করেছেন। এদিকে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাকে নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এসে সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং দেশপ্রেমিক নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স/এসএসএফ) নিরাপত্তা দেবে। নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা: অন্তর্বর্তীকালীন সরকার ১ ডিসেম্বর ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে খালেদা জিয়াকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” (Very Important Person/VIP) হিসেবে ঘোষণা করে। এসএসএফ নিরাপত্তা: এই ঘোষণার ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী তিনি এসএসএফ-এর নিরাপত্তা পাওয়ার সুযোগ পান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁর জন্য এসএসএফ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কার্যকর: এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এসএসএফ (SSF) কী? স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) হলো বাংলাদেশের একটি বিশেষায়িত নিরাপত্তা বাহিনী, যা মূলত রাষ্ট্রপ্রধান (রাষ্ট্রপতি) এবং সরকার প্রধানকে (প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা) সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে। এছাড়া, সরকার যদি কোনো ব্যক্তিকে “অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি” হিসেবে ঘোষণা করে, তবে তাদেরকেও এসএসএফ নিরাপত্তা দিয়ে থাকে।

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) মূলত রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। তবে ভিভিআইপি (Very Very Important Person) এবং ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে এসএসএফ প্রধান ভূমিকা পালন করে।

×
11 March 2026 04:04

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিল এসএসএফ ও পিজিআর

Update Time : ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫