০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেজিতে ১০ টাকা কমল চালের দাম

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • ৩৩০ Time View

নতুন চাল বাজারে আসার পর পাইকারি বাজারে সরু বা মিনিকেট জাতের দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। তবে খুচরা বিক্রেতারা বলছেন, কেজিতে ৬ থেকে ৮ টাকা হারে কমেছে। কারওয়ান বাজারের সবচেয়ে বড় পাইকারি বিক্রেতা জনতা রাইস এজেন্সির হাজী আবু ওসমান আমার দেশকে বলেন, সব ধরনের নতুন মিনিকেট চালের দাম বস্তায় ৫০০ টাকা আর কেজিতে ১০ টাকা হারে কমেছে। তিনি বলেন, গত সপ্তাহেও মোজাম্মেল মিনিকেটের দাম ছিল ৯০ টাকা, বর্তমানে তা ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তেমনিভাবে ৮০ টাকা তীর মিনিকেট এখন ৭৪ টাকা, ৮০-৮২ টাকার রশিদ মিনিকেট এখন ৭৩ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ১০ টাকা কমলেও খুঁচরা বাজারের বিক্রেতারা বলছেন ৬ থেকে ৮ টাকা নাগাদ মিনিকেট চালের দাম কমেছে। কারওয়ান বাবা-মায়ের দোয়া মুদিখানার সবুজ মিয়া বলেন, তীর মিনিকেটের দাম কেজিতে ছয় টাকা কমে এবং অন্য মিনিকেট ৮ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি কমেছে মোজাম্মেল জাতের মিনিকেটের দাম। ১০০ টাকার মোজাম্মেল মিনিকেট এখন ৮২ থেকে ৮৫ টাকা বিক্রি হচ্ছে।

তবে মোটা জাতের গুটি স্বর্ণার দাম আগের দামেই ৫০ থেকে ৫২টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর রাইস এজেন্সির মালিকও একই ধরনের তথ্য দিয়েছেন। পাইকারি বিক্রেতা বলছেন, চলতি সপ্তাহে চালের দাম আরও কমতে পারে। তবে এই বাজার বেশি দিন স্থির থাকবে কিনা তা নির্ভর করছে চাল আমদানি এবং মিল মালিকদের ওপর।

×
11 March 2026 08:50

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

কেজিতে ১০ টাকা কমল চালের দাম

Update Time : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫