০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    নাসীরুদ্দীন পাটওয়ারী: বিচার-সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

    • Reporter Name
    • Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
    • ১০০ Time View

    নাসীরুদ্দীন পাটওয়ারী: বিচার-সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

    আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়- আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে।” তিনি বলেন,“আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।”

    গতবছরের জুলাই অগাস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু।” সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহিদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল”?

    ×
    18 January 2026 14:39

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    নাসীরুদ্দীন পাটওয়ারী: বিচার-সংস্কার ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না

    Update Time : ০২:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫