০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

  • Reporter Name
  • Update Time : ০২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৩৯ Time View

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ হামলায় বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ৯টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলের খুব কাছেই শিবচর উপজেলার পুলিশের থানা রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার রাতের দিকে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তারেক রহমানের ৩১দফা লিফলেট বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় বেশকিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসতে থাকি। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ (বর্তমানে পৌরসভা) এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের অনেক লোকজন আহত হয়েছে। মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। ওই সময় পরিস্থিতি ভয়ানক ছিল। আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ওরা ভেঙে ফেলে। একটি স্বাধীন দেশে এভাবে আওয়ামী দোসররা দিনের পর দিন অন্যায় অবিচার করে যাবে? আমরা আর কত রক্ত দেবো, এ ঘটনা জড়িত দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।

আহতদের মধ্যে রয়েছেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক সুমন ফকির, প্রচার সম্পাদক পাভেল সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা, কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারী। এছাড়াও শফিক সরদার, রাকিব তালুকদার, নাঈম, ইমদাদুল হোসেন, ফাহিম মোল্লা, হৃদয়, জুনায়েদ আহত হয়েছেন।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। আহত ব্যক্তিদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অনেকে আবার চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে। আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি। ওই এলাকায় আমাদের পুলিশের টিম রয়েছে।

×
15 May 2026 01:33

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২৫

Update Time : ০২:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫