
সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি জাহাজ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। এখন সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে। আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি। জানা গেছে, আটকে পড়া জাহাজটিতে ৩ শতাধিক যাত্রী রয়েছেন, যাদের প্রায় সবাই পর্যটক।
গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
×
13 January 2026 05:10

Reporter Name 









