১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যকর হচ্ছে নতুন সাইবার আইন, বাতিল হবে পুরনো ধারার মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ৪২৫ Time View

এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। নতুন আইনে পুরনো আইনের ৯টি ধারা থাকছে না। এ অবস্থায় আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। আইন উপদেষ্টা আরও বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি ২ বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে। এ সময় উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান আসিফ নজরুল। এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সদস্যদের সঙ্গে সভায় বসেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

×
12 May 2026 00:00

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

কার্যকর হচ্ছে নতুন সাইবার আইন, বাতিল হবে পুরনো ধারার মামলা

Update Time : ০১:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫