১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীদের হাতে সময় আর দুই দিন

  • Reporter Name
  • Update Time : ১০:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আগামী সোমবার (২৯ ডিসেম্বর)। ওই দিন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। সে হিসাবে মাত্র দুই দিন সময় আছে প্রার্থীদের হাতে। মনোনয়ন ফরম বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। ওই দিন বা তার আগের যে কোনো দিন প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারী মনোনয়ন ফরম দাখিল করলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ১২ এর (৩) অনুযায়ী রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার তা গ্রহণ করবেন। অফিসাররা মনোনয়ন ফরম জমা নেওয়ার সময় নির্ধারিত স্থানে ক্রমিক নম্বর দেবেন। রিটার্নিং অফিসার মনোনয়ন ফরম জমা নেওয়ার সময় ‘রিঅ-’ এবং সহকারী রিটার্নিং অফিসার ‘সরিঅ-’ লিখে নম্বর দেবেন। এক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিলে প্রথমটিতে পূর্ণ নম্বর এবং অন্যগুলোর ক্ষেত্রে বন্ধনীতে (ক), (খ) বা (১), (২) ব্যবহার করা যাবে।

ইতোমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে ইসি।

×
11 March 2026 10:36

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

প্রার্থীদের হাতে সময় আর দুই দিন

Update Time : ১০:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫