প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ১:১০ পি.এম
আওয়ামী লীগের বিচার নিয়ে হাসনাত আবদুল্লাহ’র কড়া বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী রাজনীতি করতে পারবে কি না এটা এখন প্রাসঙ্গিক না। আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটা নেতাকর্মীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
মঙ্গলবার ১৪ জানুয়ারী সকালে নারায়ণগঞ্জ শহীদ মিনারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আসেন। সকাল ১০টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় গণসংযোগ এবং পথসভা কার্যক্রম। এরপর, বেলা সাড়ে ১১টায় আদমজী সড়ক ধরে শোভাযাত্রা করা হয় এবং সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে পথসভা ও গণসংযোগ করা হবে। সর্বশেষ, সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে তাদের কর্মসূচি শেষ হয়। এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদের পুর্নবাসন করার চেষ্টা করবে আমরা ধরে নিবো গত ১৬ বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের রাজনীতি করেছে। তাতে তাদের সহযোগিতা করেছে।’ তিনি আরো বলেন, ‘বিগত দিনে দুর্বৃত্তায়ন, প্রতিহিংসার রাজনীতি তরুণ সমাজকে আশাহত করেছে। হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ‘তরুণদের বাদ দিয়ে কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয় তা মেনে নিবে না। ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলবে যে মিডিয়া কাজ করবে তাদের বিরুদ্ধে তরুণরা থাকবে।’
Copyright © 2026 দৈনিক ভোরের বার্তা. All rights reserved.