০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠানে নারী সাংবাদিক প্রবেশে বাধা: ব্যাখ্যা দিলেন ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৭০ Time View

চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কওমি উদ্যোক্তা’ নামে সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, কওমি উদ্যোক্তা সম্মেলনে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয়। তবে এ ঘটনার জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে দায়ী করাটা কোনোভাবেই যুক্তিসংগত ও গ্রহণযোগ্য নয়। এরূপ পোস্ট নিছক উদ্দেশ্যপ্রণোদিত।

গত ২৯ জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে। এ অনুষ্ঠানটির আয়োজক ছিল ‘কওমি উদ্যোক্তা’ নামের একটি সংগঠন। এ অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে ফেসবুক পোস্টটির বিষয়ে বলা হয়, “ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা- এরূপ একটি ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা গেছে। একজন নারী সাংবাদিক তার ফেসবুক ওয়ালে এই পোস্টটি করেছেন। পরবর্তীতে অনেকেই বিভিন্নভাবে তাদের ফেসবুক ওয়ালে এই পোস্টটি শেয়ার করেছেন।”

ধর্ম উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সম্পর্কে বিষয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ম উপদেষ্টার কিংবা ধর্ম মন্ত্রণালয়ের যেকোনো কর্মসূচিতে সাংবাদিকরা সাদরে আমন্ত্রিত হয়ে থাকেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সেখানে আরও বলা হয়েছে, এ মন্ত্রণালয়ে যোগদানের পর হতে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদেরকে পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে সহযোগিতা করে আসছেন। কিছু সংখ্যক সাংবাদিক ইতোমধ্যে তাঁর দীর্ঘ সাক্ষাৎকারও নিয়েছেন। তিনি কিংবা তার দপ্তর হতে কখনোই কোন সাংবাদিকের ওপর কোনরূপ বিধিনিষেধে আরোপ করেনি। আগামীতেও ধর্ম উপদেষ্টা ও তার মন্ত্রণালয় সাংবাদিকদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবে।

×
4 March 2026 08:30

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Jakir Patwary

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

অনুষ্ঠানে নারী সাংবাদিক প্রবেশে বাধা: ব্যাখ্যা দিলেন ধর্ম উপদেষ্টা

Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫