০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    স্ত্রীর দাবি নিয়ে প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ীতে এক ভুক্তভোগী নারীর অবস্থান।

    • Reporter Name
    • Update Time : ০৭:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
    • ২৮৯ Time View

    শাহ্ আলমঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিতাইকুন্ড গ্রামের মোস্তফা মোল্লার ছেলে প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ীতে স্ত্রীর দাবি নিয়ে অবস্থান নিয়েছে একই উপজেলার ডুমুরিয়া গ্রামের এক নারী।

    স্ত্রীর স্বীকৃতি না পেলে ওই বড়িতে আত্মহত্যা করবেন বলে যানান তিনি।

    অভিযুক্ত আহাদ মোল্লা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

    গত বুধবার সন্ধ্যা থেকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ির উঠানের পাশে একটি গাছের নিচে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানান।

    ওই নারী বলেন, ‘দীর্ঘদিন প্রেম করার পরে ২০২০ সালের ৯ডিসেম্বর প্রকৌশলী আহাদ মোল্লার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর আমরা স্বামী-স্ত্রী হিসেবে ঢাকায় বসবাস করতে থাকি। আমাদের বিয়ের খবর দুই পরিবারের মাঝে জানাজানি হলে ২০২২সালের ৯ডিসেম্বর আমাদের সামাজিক ভাবে আবার বিয়ে দেওয়া হয়। দ্বিতীয় বিয়ের কিছু দিন পর হঠাৎ করে আহাদ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আহাদ দীর্ঘ প্রায় ১বছর যাবৎ আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। আমি নিরুপায় হয়ে স্ত্রীর দাবি নিয়ে আহাদের বাড়িতে এসে উঠেছি। সে আমাকে স্ত্রীর মর্যাদা না দিলে আমি এ বাড়িতেই আত্মহত্যা করবো।’

    এদিকে ভুক্তভোগী ওই নারী প্রকৌশলী আহাদ মোল্লাদের বাড়িতে আসলে তার পরিবারের লোকজন অন্যত্র চলে যায়।প্রকৌশলী আহাদ মোল্লার প্রতিবেশী নেয়ামুল ফকির ও খলিল শেখ বলেন, ‘প্রকৌশলী আহাদ মোল্লার সাথে সামাজিকভাবে যে বিয়ে হয়েছে তা আমরা জানি। বিয়ের পর আহাদ মোল্লা তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতো। এখন তাদের মাঝে কি হয়েছে তা আমাদের জানা নেই।’
    এদিকে ভুক্তভোগী ওই নারীর গ্রামের বাড়ীর লোকজনকে পুলিশি হয়রানি করা হচ্ছে বলে ও জানায় ওই ভুক্তভোগী।

    এ বিষয়ে জানার জন্য প্রকৌশলী আহাদ মোল্লার বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাউকে পাওয়া যায়নি। আহাদ মোল্লা ঢাকায় থাকায় তাঁর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

    ×
    16 December 2025 03:47

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    স্ত্রীর দাবি নিয়ে প্রকৌশলী আহাদ মোল্লার বাড়ীতে এক ভুক্তভোগী নারীর অবস্থান।

    Update Time : ০৭:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪