০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    লক্ষ্মীপুরে ৪ঘন্টা পরে কতৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

    • Reporter Name
    • Update Time : ০৪:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
    • ৩১৮ Time View

    লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে রাস্তায় অবরোধ করে আন্দোলনে নেমেছে বেঙ্গল স্যু ইন্ড্রাষ্টিজর কারখানা শ্রমিকরা।

    শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় থেকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের রায়পুর রাখালিয়া বাজার ওই কারখানার সামনে এ অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকরা।
    কর্তৃপক্ষ দাবী না মানায় প্রায় ৪ঘন্টাব্যাপী রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তারা।
    এদিকে রাস্তা বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রী ও মালবাহী যানবাহন।
    খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

    এর আগে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে কারখানার ম্যানেজার সাইফুল কবির, সিনিয়র প্রডাকশন ম্যানেজার নজরুল ইসলামের সাথে কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান খান ও পুলিশ সুপার রায়পুর সার্কেল শেখ সাদি।
    বৈঠকে শ্রমিকদের রবিবার দুপুর ১২টার মধ্যে তাদের ব্যাংক হিসেবে এক মাসের বেতন দেয়ার আশ্বাস দেন। একই সাথে বোনাসের বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। তবে লিখিত কোন আশ্বাস না পাওয়ায় শ্রমিকরা কর্তৃপক্ষের এ আশ্বাস প্রত্যাক্ষাণ করেন।

    শ্রমিকরা জানান, এক একজন শ্রমিক ৯ মাস, ৬ মাস, ৩ মাস ও ২ মাস-সহ ওভারটাইম বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ নোটিশ ছাড়া বিভিন্ন মাধ্যমে শনিবার সকাল ৮ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ করে দেয় মালিক পক্ষ। যার প্রেক্ষিতে সকালে রায়পুর বেঙ্গল স্যু কারখানায় তালা ঝুলতে দেখে। এতে ক্ষিপ্ত হয়ে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।
    পুলিশের হস্তক্ষেপে প্রায় তিন ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

    ×
    13 January 2026 05:31

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    লক্ষ্মীপুরে ৪ঘন্টা পরে কতৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

    Update Time : ০৪:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪