০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী ও গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর মৃত্যু

    • Reporter Name
    • Update Time : ০৬:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
    • ১৫৮ Time View

    লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে ও শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের মরিয়ম মেম্বার বাড়ির ব্যাটারিচালিত অটোরিক্সা চালক সগির আহম্মেদ রেন্টু (৫২) তার অটোরিক্সাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্ত্রী শাহানাজ আক্তার শানু (৪০) স্বামীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাদের দুইজনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
    পুলিশ লাশ দুইটি উদ্ধার করেন।
    এছাড়া একই ইউনিয়নের জামালপুর গ্রামের রুমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ শনিবার রাতের কোন এক সময়ে বাবার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে পানির ঝর্ণার সাথে নিজের ওড়না গলায় দিয়ে আত্মহত্যা করে।
    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, লাশগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

    ×
    16 December 2025 03:13

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    রামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী ও গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর মৃত্যু

    Update Time : ০৬:০১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪