১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে অধিনায়ক মেসি

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৪৭ Time View

লিওনেল মেসির বয়স বাড়ছে, ফুরোচ্ছে ক্যারিয়ারের সময়। জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা কমে আসছে আর্জেন্টাইন তারকার। শঙ্কা জেগেছে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়েও। তবে সেটা উড়িয়ে দিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন।পিটারসেন নিশ্চিত করেছেন, আগামী বছর ফিফা বিশ্বকাপে মেসি শুধু খেলবেনই না, অধিনায়কত্বও করবেন। তার ভাষ্য, ‘মেসি শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে। আশা করি ওর অধিনায়কত্বেই বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা। আমার দৃঢ় বিশ্বাস, সে টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার হবে।’মেসি অবশ্য এখন দারুণ ফর্মে আছেন। মেজর লিগ সকারের শেষ সাত ম্যাচের ছয়টিতে জোড়া গোল করে নজির গড়েছেন। ২৯টি ম্যাচে তার গোল ২৪টি। ৮টি অ্যাসিস্টও রয়েছে তার। জানা গেছে, আগামী বিশ্বকাপে তাকে দলে রেখেই ছক সাজাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি।

×
11 May 2026 23:58

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

বিশ্বকাপে অধিনায়ক মেসি

Update Time : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫