০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

    বিমানের টিকিট নেই আবার সিট ফাঁকা, কথাটি সত্য নয়: বিমান ও পর্যটনমন্ত্রী

    • Reporter Name
    • Update Time : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
    • ২৭৬ Time View

    সিট ফাঁকা থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট পাওয়া যায় না এবং বেশির ভাগ সময় বিমান সিট ফাঁকা রেখে উড্ডয়ন করে, কথাটি সত্য নয় বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

    বৃহস্পতিবার (জুন ১৩) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এ দাবি করেন মন্ত্রী।

    স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেন, এয়ারলাইন্স ব্যবসায় ভরা মৌসুম ও মন্দা মৌসুম থাকে। যখন ফ্লাইটে চাপ কম থাকবে, তখন কিছু সিট খালি থাকতে পারে, যা সারা বছরের চিত্র নয়।

    তিনি বলেন, আসন খালি থাকা সত্ত্বেও টিকিট কিনতে গেলে বলে টিকিট নেই, যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে ঢালাও অভিযোগ।

    ফারুক খান বলেন, যাত্রীরা কনফার্ম টিকিট করেও যথা সময়ে এয়ারপোর্টে উপস্থিত হতে না পারা, যাত্রীদের অনেকের ভুয়া ভিসা ও তথ্য থাকায় এবং ইমিগ্রেশন কর্তৃক আইনি জটিলতার কারণেও অনেক সময় আসন ফাঁকা থাকে। কতিপয় রুটে লোড পেনাল্টি থাকায় কিছু সংখ্যক সিট অবিক্রীত রাখা হয় বিধায় সিট ফাঁকা থাকে।

    মন্ত্রী আরও বলেন, সিট ফাঁকা থাকলেও বিমানের টিকিট পাওয়া যায় না; বেশির ভাগ সময় সিট ফাঁকা রেখে বিমান উড্ডয়ন করে থাকে কথাটি সত্য নয়।

    ×
    22 January 2026 19:13

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    সিসিকের পরিচ্ছন্ন পরিদর্শক ফারুকের যত সম্পদ

    বিমানের টিকিট নেই আবার সিট ফাঁকা, কথাটি সত্য নয়: বিমান ও পর্যটনমন্ত্রী

    Update Time : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪