০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১১৯৪

    • Reporter Name
    • Update Time : ০৮:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
    • ১২৩ Time View

    ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১১৯৪

    সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৯৪ জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬০ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৩ হাজার ৫৮৭ জনে।

    সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭৯ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৮ জন, খুলনা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    গত একদিনে সারা দেশে ১১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৮৩২ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৩ হাজার ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬০ জনের।

    গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

    ×
    16 December 2025 03:45

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    Jakir Patwary

    ডেঙ্গু কাড়লো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১১৯৪

    Update Time : ০৮:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪