০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

    জয়পুরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    • Reporter Name
    • Update Time : ১১:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
    • ৪১৮ Time View

    মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান,
    জয়পুরহাটঃ  জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হোসেন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী আমিনা বেগম কে জেলার পুরানাপৈল থেকে এবং নওগাঁর বদলগাঁছীতে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে বল প্রয়োগ করে ধর্ষণ মামলার আসামি আসাদুজ্জামান কে পাঁচবিবির কুড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কর্মকর্তারা জানান, মামলার রায় হওয়ার পর থেকেই জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩ টায় আমিনাকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরদিকে আরও একটি পৃথক অভিযানে নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার চাঁপাইনগর এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী আসাদুজ্জামান দিপু কে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করেছে। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃত আমিনা বেগমকে পাঁচবিবি থানায় ও আসাদুজ্জামান কে বদলগাঁছী থানায় হস্তান্তর করা হয়েছে।

    ×
    8 January 2026 16:56

    Tag :

    Write Your Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Save Your Email and Others Information

    About Author Information

    জনপ্রিয় পোস্ট

    হাদি হত্যায় জড়িত অপরাধীদের ২ সহযোগী মেঘালয়ে আটক প্রসঙ্গে যা বললো ডিএমপি

    জয়পুরহাটে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    Update Time : ১১:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪